ইভ্যালির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭ ডিসেম্বর, ২০১৯ ১০:৪৮  
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইভ্যালি। ‘বিজয় আমাদের, আমাদের এগিয়ে যাওয়া!’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে মহান বিজয় দিবসের অনুপ্রেরণায় নিজেদের উদযাপনকে সাজিয়ে তোলে ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি। সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই উদযাপন অনুষ্ঠান আয়োজিত হয়। ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল অনুষ্ঠানে বলেন, আমরা পথচলা মাত্র এক বছরের। ই-কমার্সের যেকোন প্রেক্ষাপটেই এক বছর খুবই অল্প সময়। তবে এই অল্প সময়েও আমরা দারুণ কিছু সফলতা অর্জন করেছি। আমাদের প্ল্যাটফর্মে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ১২ লাখের ওপরে, সেলার বা মার্চেন্ট ২০ হাজারেরও বেশি। গুগল প্লে-স্টোর থেকে ইভ্যালি অ্যান্ড্রয়েড অ্যাপ পাঁচ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। সবথেকে বড় বিষয় ই-কমার্সে কেনাকাটা করা যে ব্যয়বহুল না বরং সাধ্যের মধ্যে তেমন একটি বিশ্বাস আমরা গ্রাহকদের মাঝে দিতে পেরেছি। আমাদের ইভ্যালিতে এখন দুই শতাধিক কর্মী প্রত্যক্ষভাবে কাজ করছে। এদের অর্ধেক অংশই নারী কর্মী। হিরো, টিভিএস বাংলাদেশ, ওয়ালটন এবং এসকয়ার ইলেক্ট্রনিক্স অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল উদ্যম।